Saturday, April 4, 2026

অভিশপ্ত দিনে কী ঘটেছিল বৈশরনে? জানতে কলকাতায় সমীর-বিতানের বাড়িতে NIA

Date:

Share post:

কাশ্মীরে বেড়াতে গিয়ে জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলার তিন পরিবার। জঙ্গি হামলায় হারিয়েছে প্রিয়জনকে। সুন্দর বৈশরন উপত্যকায় নিহত হয়েছেন বেহালার সমীর গুহ (Samir Guha), বৈষ্ণবঘাটার (Vaisnabghata) বিতান অধিকারী (Bitan Adhikari), পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। ভগ্ন হৃদয়ে ফিরে এসেছে তাঁদের পরিবার। ঠিক ঘটেছিল সেখানে? প্রত্যক্ষদর্শী পরিবারের জীবিত সদস্যদের থেকে সেই অভিশপ্ত দিনের বর্ণনা শুনল কেন্দ্রীয় তদন্তাকীর সংস্থা এনআইএ। শনিবার দুপুরে NIA-র একটি দল প্রথমে বেহালায় সমীরের বাড়ি এবং পরে বৈষ্ণবঘাটায় বিতানের বাড়িতে যায়।

২২ এপ্রিল বিকেলে পহেলগাঁওয়ের বৈশরন উপত্যকায় আচমকাই জঙ্গি হামলা হয়। মৃত্যু হয় ২৬জনের। তার মধ্যে একজন বাদে সকলেই হিন্দু। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পর্যটকদের ধর্ম পরিচয় জেনে বেছে বেছে হিন্দুদের গুলি করা হয়। আবার কারও কথায়, ধর্মপরিচয় জানতে চায়নি জঙ্গিরা। ফলে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি থাকছে। কী ঘটনা ঘটেছিল জানতে এদিন হামলায় নিহত দুজনের বাড়ির লোক প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এনআইএ-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। নিহত সমীরের স্ত্রী, মেয়েকে সবিস্তারে জিজ্ঞাসাবাদ করেন। এরপর সদস্যরা যান পাটুলির বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়ি। ঘটনার প্রত্যক্ষদর্শী বিতানের স্ত্রী সোহিনীকে জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। পহেলগামে জঙ্গি হামলার তদন্তে এসব তথ্য সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
আরও খবরএনকাউন্টার করুন: বৈসারনে হামলাকারী আদিলের মা চান ছেলের চরম শাস্তি

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...