Saturday, April 4, 2026

রাহানের চোটে চিন্তায় নাইট শিবির

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে খানিকটা অক্সিজেন পেয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু অস্বস্তি যেন কিছুতেই ছাড়ছে না নাইট শিবিরের ড্রেসিংরুম থেকে। পরের ম্যাচে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই ম্যাচেই অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane) খেলা ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। ডান হাতে চোট পেয়েছেন রাহানে। হাতে সেলাইও পড়েছে নাইট রাইডার্স অধিনায়কের। আর তাতেই চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে। যিদও এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তারমধ্যে তিনি সেরে উঠতে পারেন কিনা সেটাই দেখার।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতেছে কেকেআর। কিন্তু কেকেআরের বোলিংয়ের সময়ই ডান হাতের আঙুলে বড় চোট পেয়ে খেলার মাঝপথেই মাঠ ছেড়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ম্যাচের ৯ নম্বর ওভারে রাসেলের বোলিংয়ের সময় শর্টে ফিল্ডিং করার সময়ই সেই চোটটি পান নাইট অধিনায়ক।

এরপরই মাঠ ছেড়ে হেড়িয়ে যেতে হয় তাঁকে। নাইট রাইডার্স(KKR) ম্যাচ জিতলেও আর মাঠে নামতে পারেননি অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ডাগ আউটে তাঁর হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। ফিজিও তত্ত্বাবধানে থাকলেও সেই ছবি কিন্তু নাইট ভক্তদের জন্য খুব একটা আশা ব্যাঞ্জক নয়। বরং চিন্তা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে।

এবারের আইপিএলে(IPL) নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স অজিঙ্ক রাহানের(Ajinkya Rahane)। এই ম্যাচেও ২৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই রাহানের চোটে বেশ চিন্তায় নাইট শিবির। শোনাযাচ্ছে বুধবার সকালে একবার তাঁর চোট পরীক্ষা হয়েছে। বুধবারই শহরে ফিরছে নাইট রাইডার্স। এখানে আসার পরই ফের একবার পরীক্ষা হবে তাঁর।

আগামী রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ম্যাচ হলেও, নাইট শিবিরের কাছে এটা যে বড় পরীক্ষা তা বলার অপেক্ষা রাখেনা। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে রাজস্থানের রয়্যালসরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...