Saturday, April 4, 2026

ধীরজের ভুলেই সুপার কাপে থামল মোহনবাগানের দৌড়

Date:

Share post:

ধীরজ সিংয়ের(Dheeraj Singh) ভুলেই সমস্ত আশা শেষ। সুপরা কাপের(Suer Cup) সেমিফাইনালেই আটকে গেল মোহনবাগান সুপারজায়ান্ট(mbsg)। এফসি গোয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও লড়াইয়ে ফিরলেও একটা পেনাল্টিই যেন সমস্ত হিসাব বদলেদিল এদিন। এফসি গোয়ার(FC Goa) কাছে ১-৩ গোলে হেরে গেল সবুজ-মেরুন ব্রিগেড। সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই মোহনবাগান(MBSG) সমর্থকরা ত্রিমুকুটের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু ওড়িশায় সেই স্বপ্ন আর পূরণ হল না মোহনবাগানের। মানোলো মার্কুয়েজের গোয়ার কাছেই আটকে গেল মোহনবাগান।

গোয়ার বিরুদ্ধেও দলে খুব একটা পরিবর্তন আনেননি বাস্তব রায়(Bastab Roy)। শুরু থেকেই বেশ আক্রমমাত্মক মেজাজেই ছিলেন সুহেল(Suhail), সালাউদ্দিনরা। বেশ কয়েকবার সুযোগও তৈরি করে ফেলেছিল। তবে তা কাজে লাগেনি। বরং ম্যাচের বয়স যখন ২০ মিনিট সেই সময় ব্রাইসনের দুরন্ত গোলে এগিয়ে যায় গোয়া। যদিও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আশিক কুরুনিয়ানের পাস থেকে সুহেলের গোল। তিন মিমিনিটের মধ্যেই সমতায় ফেরে সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমার্ধ সেষ হয় ১-১ গোলেই। বিরতির পরও শুরু দিকে মোহনবাগানই(mbsg) চাপ তৈরি করা আরম্ভ করেছিল। সেখানেই ধীরজ সিংয়ের সবচেয়ে বড় ভুলটা। প্রতিপক্ষ ফুটবলারকে বক্সে কড়া ট্যাকল। রেফারির পেনাল্টির সিদ্ধান্ত। জালে বল জড়াতে একেবারেই ভুল করেননি ইকের। এগিয়ে যায় এফসি গোয়া।

সাত মিনিটের মধ্যে ফের গোল গোয়ার। এবার কর্ণার থেকে সরাসরি জালে বল জড়িয়ে দেন বোরহা। এবারও বল অ্যাসেস করতে চূড়ান্ত ব্যর্থ  ধীরজ সিং। পিছিয়ে থেকেও সুহেল যে লড়াইয়ে মোহনবাগানকে ফিরিয়েছিল, সেটাই ধীরজের ভুলে সব শেষ। শূন্য হাতেই ওড়িশা থেকে ফিরতে হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টকে।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...