Tuesday, March 24, 2026

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

Date:

Share post:

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা বাংলাকে বদনাম করতে একটি সুযোগও ছাড়ে না। শনিবার ভোরে গোয়ার (Goa) শিরগাঁও-এ লাইরাই দেবী (Lairai Devi) মন্দিরে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে তোপ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। এই ঘটনাকে নিয়মমাফিক গাফিলতি (systematic negligence) বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর এবং প্রায় ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

শনিবার ভোর রাতে গোয়ার লাইরাই দেবী (Lairai Devi) মন্দিরের শোভাযাত্রায় মৃত্যু মিছিলে শোকের ছায়া দেশ জুড়ে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, গোয়ার শ্রীদেবী লাইরাই মন্দিরে ছয়জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। হাথরস থেকে গোয়া (Goa) – ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই একই ধরনের দুঃখজনক ঘটনার পুণরাবৃত্তি, একই ধরনের বিরক্তিকর প্রশাসনিক উদাসিনতাকে (apathy) প্রতিফলিত করে।

এই ঘটনায় যাতে অভিযুক্তরা কোনওভাবেই ছাড় না পায় ও মৃতদের পরিবার বিচার পায় সেই দাবি তুলে অভিষেক লেখেন, গোয়া প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন একটি নিরপেক্ষ তদন্ত হয় এবং এড়ানো যেত এমন জীবনহানির ঘটনায় ঠিকভাবে দায়িত্ব নেওয়া হয়। নাগরিকদের নিরাপত্তা নিয়মমাফিক অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে না, দাবি অভিষেকের।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...