Tuesday, March 24, 2026

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

Date:

Share post:

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও ধরনের পণ্য (Pakistani goods) ভারতে আমদানির (import) উপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। যার ফলে ভারতের বৈদেশিক বাণিজ্য নীতিতেও প্রভাব পড়তে চলেছে বলে দাবি অর্থনীতিকদের। আমেরিকা-চিনের শুল্ক যুদ্ধের মধ্যে ভারতের এই সিদ্ধান্তে যে পাকিস্তানের অর্থনীতি প্রভাব পড়তে চলেছে তা বলা বাহুল্য। তবে ভারতের দিক থেকে পণ্য রফতানি নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

ভারত-পাকিস্তান পণ্য পরিবহনের একমাত্র সীমান্ত ওয়াঘা-আট্টারি সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানি নাগরিকদের সে দেশে ফিরে যাওয়ার সময়সীমাও পেরিয়েছে। এবার নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হল পাকিস্তানি সামগ্রী (Pakistani goods) ও পাকিস্তানের পথে ভারতে প্রবেশ করা যে কোনও সামগ্রীর পরিবহন (transit)। শনিবার কেন্দ্রের শিল্প ও বাণিজ্য দফতরের বিজ্ঞপ্তিতে আমদানি বন্ধ নিয়ে এই কারণই দেখানো হয়েছে। যদিও কূটনীতিকদের দাবি পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে এই পদক্ষেপ মোদি সরকারের। বর্তমানে পাকিস্তান থেকে ৬.৪২ মিলিয়ন ডলারের বিভিন্ন সামগ্রী আমদানি করে ভারত।

স্থলসীমানার পাশাপাশি, জলসীমানা দিয়েও কোনও রকম পণ্য আমদানিতে (import) জারি হল নিষেধাজ্ঞা। এর আগে মুম্বই হামলা থেকে পশ্চিমের রাজ্যগুলিতে বিভিন্ন হামলার ক্ষেত্রে দেখা গিয়েছে জলপথেই ভারতের সীমানায় ঢুকে পড়ে জঙ্গিরা। যাতে কোনও পণ্য আমদানির পথ ধরে যাতে এভাবে পাক জঙ্গিদের ভারতে প্রবেশের সম্ভাবনা আটকানো যায়, তার জন্য জলপথে পণ্য আমাদনিতেও জারি হল নিষেধাজ্ঞা। এই ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্চিত করতে ভারতের জলপথে পাকিস্তানের পতাকাবাহী কোনও জাহাজের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...