Saturday, April 4, 2026

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

Date:

Share post:

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত (Indian Army) যেখানে অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়ে বেছে বেছে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করেছে, সেখানে বুধবার রাতেও বেছে বেছে নিরীহ নাগরিকদের উদ্দেশে গুলি চালিয়েছে পাক সেনা (Pakistan continues relentless shelling)। সীমান্তে আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান।

ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দিশেহারা পাকিস্তান। ‘জঙ্গিদের মদতকারী’ দেশ নির্লজ্জের মতো বেছে বেছে নিয়ন্ত্রণরেখার ধারে বসবাসকারী নিরীহ নাগরিকদের টার্গেট করে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে।এমনিতে পহেলগামে হামলার (Pahelgam Attack) পর থেকেই বরাবর নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে, তার উপর মঙ্গলবার রাতে ভারতীয় সেনার সফল অপারেশনের (Operation Sindoor) পর আরও বেপরোয়া হয়ে উঠেছে শাহবাজ শরিফের দেশ। ইচ্ছাকৃতভাবে ভারী অস্ত্র দিয়ে টার্গেট করা হচ্ছে মূলত সাধারণ নাগরিকদের বসতিপূর্ণ গ্রামগুলিকে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিরীহ কাশ্মীরীদের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। কার্নাহ সেক্টরে পাক সেনার গুলির জবাব দিতে গিয়ে দীনেশ কুমার নামের এক সেনা জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। যদিও সরকারিভাবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...