Saturday, March 21, 2026

উত্তরাখণ্ডের আকাশে দুর্ঘটনা, চপার ভেঙে মৃত ৫!

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে গঙ্গোত্রীর (Gangotri) দিকে যাওয়ার সময় ভাগীরথী নদীর কাছে ভেঙ্গে পড়ল চপার (Helicopter Accident in Uttarakhand)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে, আহত দুই। পুলিশের সঙ্গে মিলে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় গঙ্গোত্রীর দিকে যাচ্ছিল একটি বেসরকারি চপার। হঠাৎ করেই মাঝ আকাশে ভেঙে পড়ে সেটি। এর ফলে চপারে থাকা পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ, সেনা, কুইক রেসপন্স টিম (QRT), অ্যাম্বুলেন্স ও ভাটোয়ারীর বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা তা স্পষ্ট নয়।

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...