Saturday, April 11, 2026

দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা!

Date:

Share post:

পঁচিশে বৈশাখের সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম। রবির কিরণে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। তাপপ্রবাহের (Heatwave) পূর্বাভাস সত্যি করে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী সোমবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বৈশাখের প্রায় শেষ লগ্নে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব জেলাতেই গরম বাড়বে।পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক আবহাওয়া। কিন্তু গরম আর অস্বস্তিকর পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (Heatwave) তীব্র দহন অনুভূত হচ্ছে। তবে আগামী সপ্তাহের গোড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি- রবিতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপপ্রবাহের মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...