Friday, March 27, 2026

শিক্ষকদের আন্দোলনে পড়ুয়াদের শামিল! পুলিশের কাছে জবাব তলব শিশু সুরক্ষা কমিশনের

Date:

Share post:

বিকাশ ভবনের সামনে শিক্ষকদের আন্দোলনে শিশুদের শামিল করা হল কেন? এই মর্মে এবার বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।

অভিযোগ, গত শনিবার অর্থাৎ ১৭ মে বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে একাধিক স্কুল পড়ুয়াকে, যা জুভেনাইল জাস্টিস আইন লঙ্ঘন করে। কমিশনের বক্তব্য, এভাবে শিশুদের আন্দোলনে নিয়ে আসা তাদের অধিকার লঙ্ঘন এবং নিরাপত্তার প্রশ্ন তোলে।

কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস জানান, “যে কোনও জমায়েতে শিশুদের উপস্থিতি থাকলে, সেখানে বিশৃঙ্খলা তৈরি হলে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কেন শিশুদের নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়ে পুলিশকে জবাব দিতে বলা হয়েছে।”

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এই ঘটনার জেরে রবিবার আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর হামলাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, শিশুদের এই আন্দোলনে শামিল হওয়া নিয়ে শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব নতুন করে শিক্ষকদের আন্দোলনকে জটিলতার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আন্দোলনের মধ্যেই এই প্রশ্ন উঠেছে—কেন বড়দের এই প্রতিবাদে ছোটদের ব্যবহার করা হল? এখন দেখার, এই প্রশ্নের জবাবে পুলিশের বক্তব্য কী হয়।

আরও পড়ুন – রাজ্য সড়কে রামলাল! একঘণ্টা থমকে রইল যান চলাচল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...