Friday, March 27, 2026

সিদ্ধি বিনায়কের পর ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে গৌতম গম্ভীর

Date:

Share post:

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে আগামী ২০ জুন থেকে টেস্ট সিরিজে নামবে ভারত। তার আগে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) গন্তব্য একের পর এক মন্দির। ব্রিটিশদের বিরুদ্ধে নামার আগে গম্ভীরের(Gautam Gambhir) ভরসা এখন শুধুই ঈশ্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই দলের সেরা দুই তারকা ক্রিকেটার অবসর নিয়ে নিয়েছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার না থাকাটা যে ভারতের চ্যালেঞ্জটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই মুম্বইয়ের সিদ্ধি বিনায়কের মন্দিরে গিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। রবিবার তিনি গেলেন তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে(Venkateshwar Swami Temple)। সেখানেও পরিবারকে নিয়েই পুজো দিতে গিয়েছিলেন গৌতম গম্ভীর। কয়েকদিনের মধ্যেই ভারতীয় দল নির্বাচনের বৈঠক হতে চলেছে। তার আগেই ঈশ্বর দর্শনেই মন দিয়েছেন ভারতীয় দলের কোচ।

এই মুহূর্তে দল নির্বাচনের পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে আরও একটা চ্যালেঞ্জ টেস্ট ফর্ম্যাটের অধিনায়ক নির্বাচন। এই দুই নিয়েই এখন সবচেয়ে বেশি জল্পনা। সেখানে যে কোচ থেকে নির্বাচকরাও খুব বেশি তাড়াহুড়ো করতে চাইছে না তা বোঝাই যাচ্ছে। তবে গৌতম গম্ভীরের একের পর এক মন্দিরে যাওয়া নিয়ে নেটিজেনরা নানান কথা বলেই যাচ্ছে। অনেকেই বলছেন গম্ভীর নাকি টেম্পল রান করছেন।

এদিন সাদা কুর্তাতে মন্দিরে গিয়েছিলেন গম্ভীর। সঙ্গে স্ত্রী নাতাশা জৈন এবং দুই কন্যা আজিন ও আনাইজাও ছিলেন।

Related articles

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...

কোথায় আবেদন করব জানি না: বাদ নাম! ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বাদ পড়েছে। সেই বাদের তালিকায় এবার কলকাতা হাই কোর্টের...