Monday, April 6, 2026

ত্রিকোণ প্রেমের জের! আমডাঙায় চলল গুলি, আহত যুবক 

Date:

Share post:

ত্রিকোণ প্রেমের জেরে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার আমডাঙা। মঙ্গলবার রাতে পদ্মলাভপুর এলাকায় গুলিবিদ্ধ হলেন মুশিয়ার মন্ডল নামে এক যুবক। অভিযোগ, মুশিয়ারের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমার আলীর ছেলে আরিফুল। সেই সম্পর্কের জেরেই ঘটে এই গুলির ঘটনা।

সূত্রের খবর, রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির কিছুটা দূরে মুশিয়ারকে দেখতে পান আরিফুল। অভিযোগ, তখনই আচমকা বন্দুক বার করে গুলি চালান তিনি। গুলি মুশিয়ারের ডান গাল ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে মুশিয়ার ও আরিফুলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু মুশিয়ারের স্ত্রীর সঙ্গে আরিফুলের ঘনিষ্ঠতা বাড়তে থাকায় সেই সম্পর্ক ভেঙে যায়। বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিল।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, উপপ্রধানের ছেলের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং ইতিমধ্যেই আরিফুলকে গ্রেফতার করেছে। মুশিয়ারের স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে এই অপরাধ সংগঠিত হয়ে থাকলে তা উদঘাটন করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন – জাকার্তায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তায় আসিয়েন-ও পাশে: জানালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...