Thursday, March 12, 2026

আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, ট্রোলিং নিয়ে জবাব সৌরভের

Date:

Share post:

পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় আক্রমণ করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সূত্রেই এবার সোশ্যাল মিডিয়াতে ট্রোল শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) নিয়ে। কারণ কয়েকদিন আগেই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। সেখানে একই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। সদ্য অনুব্রত মন্ডল বিতর্কে জড়ানোরল পরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়েও শুরু হয়েছে ট্রোল।

তারই জবাব এবার দিলেন একেবারে মহারাজকীয় স্টাইলে। তাঁর স্পষ্ট জবাব তিনি ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডেরাশনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে মঞ্চে যে কেউ থাকতেই পারেন তাঁর সঙ্গে।

সৌরভ(Sourav Ganguly) জানিয়েছেন, “আমার সঙ্গে যেই মঞ্চে থাকেন তাঁরই কী দরকার পড়ে। পড়ে নাতো। আমি পাবলিক ফিগার। উনিও পাবলিক ফিগার। এমন কত পাবলিক ফিগার রয়েছেন। আমি গিয়েছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের অনুষ্ঠানে। সেখানে স্টেজ শেয়ার করলে কী হয়েছে। আমি সবরকম মানুষের সঙ্গেই স্টেজ শেয়ার করি। আসলে অনেকেই আমাকে তাদের রাজনৈতিক ব্যপারে জড়িয়ে ফেলেন। আমি কিন্তু একেবারেই রাজনৈতিক ব্যক্তি নই। আমি যে কারোর সঙ্গেই মঞ্চ শেয়ার করতে পারি”।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সাফ বার্তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কুণাল ঘোষও(Kunal Ghosh)। সেখানে তিনি লিখেছেন, “একেই বলে মহারাজকীয়। ফাটাফাটি”।

অনুব্রত মণ্ডলের বিতর্কে জড়ানোর পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ট্রোল হতে শুরু করেছিল। সেই ট্রোলেরই এবার জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...