Saturday, April 4, 2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হাসিনা, গ্রেফতারি পরোয়ানা জারি!

Date:

Share post:

মানবতাবিরোধী অপরাধে (Crime against humanity) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আলাহা আলমামুন এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও অভিযুক্ত বলে জানিয়েছে ট্রাইবুনাল (International Criminal Tribunal)। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার অভিযোগ আওয়ামী লিগের বিরুদ্ধে। সূত্রের খবর প্রাক্তন প্রধানমন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও নাকি জারি হয়েছে। পদ্মা পাড়ের দেশে গত জুলাই-আগস্ট মাসের গণ-আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এখনও পর্যন্ত আওয়ামী লিগের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হাসিনা, আসাদুজ্জামান সহ ৩ জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে মে মাসে ট্রাইবুনালে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল। রবিবার থেকে সেই বিচার প্রক্রিয়া শুরু হয়। সূত্রের খবর প্রধান সরকারি আইনজীবী মোহাম্মদ তজুল ইসলাম বলেন, “হাসিনা গণহত্যার রূপকে ব্যর্থ, সব কটা খুন পরিকল্পিতভাবে করা হয়েছে।” এর পাশাপাশি নিজের শাসনকালে রাজনৈতিক অপরাধীদের ‘গুম’ করার অভিযোগও রয়েছে হাসিনার বিরুদ্ধে। ট্রাইবুনাল আগামী ১৬ জুন হাসিনা সহ তিন অভিযুক্তকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বলে খবর।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...