Thursday, March 26, 2026

রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ছোট বেলার কোচ

Date:

Share post:

আইপিএলে যাত্রা শেষ হওয়ার পরই বিসিসিআইয়ের(BCCI) কাছে নিজের অনুরোধ রেখেছিলেন কেএল রাহুল(KL Rahul)। ভারতীয়-এ(India-A) দলের প্রস্তুতি ম্যাচে খেলতে চেয়েছিলেন তিনি। কারণ একটাই ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে পুরোপুরি তৈরি করতে চান তিনি। সেই কারণেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয়-এ দলের হয়ে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন কেএল রাহুল(KL Rahul)। লাল বলের ক্রিকেটে ফিরেই সেঞ্চুরিও করে ফেলেছেন রাহুল।

এরপরই তাঁর ছোটবেলার কোচ কেএল রাহুলকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। স্যামুয়েল জয়রাজের(Samuel Jayraj) মতে বরাবরই কেএল রাহুল(KL Rahul) বিভিন্ন পজিশনে নিজেকে খুব ভাল মানিয়ে নিতে পারেন। ওপেনিং থেকে উইকেট কিপিং সব জায়গাতেই কেএল রাহুল অত্যন্ত স্বচ্ছন্দ। সেইসঙ্গে স্চ্রাইক রোটেটেও বারবার দলকে বাঁচিয়েছেন কেএল রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে কেএল রাহুলকে আরও বেশি পরিণত হিসাবে পাওয়া যাবে তা বলতে কোনও দ্বিধা নেই তাঁর কোচের।

এবারের আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন কেএল রাহুল। সেখান থেকে লাল-বলের ফর্ম্যাটে গিয়েও রাহুলের পারফরম্যান্সের ধারা অব্যহত। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে নেমেই সেঞ্চুরি করেছেন কেএল রাহুল। সেই ম্যাচে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন কেএল রাহুল। এমনটা দেখার পরই কেএল রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ছোট বেলার কোচ।

এই প্রসঙ্গে স্যামুয়েল জয়রাজ জানিয়েছেন, “আমার মনে হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে কেএল রাহুলকে আরও বেশি পরিণত ক্রিকেটার হিসাবে পাওয়া যাবে”।

আগামী ২০ জুন ইংল্যান্ডেপ বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। তার প্রস্তুতিতে রবিবার থেকেই নেমে পড়েছেন শুভমন গিলরা। এই আন অফিশিয়াল দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরই ভারতীয় শিবিরের সঙ্গে যোগ দেবেন কেএল রাহুল। এই সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুলকে।

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...