Monday, March 16, 2026

বিজেপির নোংরা রাজনীতি! শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা প্রতিদিন যাদের পাশে নিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন, ছবি তোলার নাটক করেন, তিনি জানেনই না তাদের মধ্যে কতজন বিজেপি থেকে ওয়াক আউট করার মতো অবস্থায় আছেন। এভাবেই সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

বুধবার বিজেপি ও বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, বিধানসভায় বিজেপির আর বলার কিছু নেই। একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। তারা বাংলার টাকা দিচ্ছে না। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ঢালাও উন্নয়ন করছেন। ফলে মাঝখানে ঝুলে রয়েছে বিজেপির এই পরিষদীয় দল। তাদের বলার কিছু নেই। একে তো তারা সভার ভিতরে কিছু বলতে পারে না, তাই বাইরে এসে এসব নাটক করে, ছবি তোলে। ভিতরে তাদের বলার কিছু নেই। তথ্য, পরিসংখ্যান সবই তাদের বিরুদ্ধে। তারা বাংলার বন্ধু নয়, শত্রু। বাংলাকে অপমান করে। বিজেপি এখনও জানে না এদের কতজন তাদের সঙ্গে আছেন। ৭৭ জন জিতেছিল, এখন কমে ৬০ থেকে ৬২ জন। তাদের মধ্যে অনেকেই বিজেপি থেকে ওয়াক আউট করবে, সেটা কি বিরোধী দলনেতা জানেন। এদিক থেকে দিনক্ষণ, তারিখ পেলেই দেখবেন তাঁরাও বিজেপি থেকে ওয়াক আউট করেছেন। এঁরাও সবাই তার সঙ্গে নেই।

একই সঙ্গে এদিন দিঘার জগন্নাথধাম নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কুণাল। বলেন, বিরোধী দলনেতা নিজেকে একজন সনাতনী হিন্দু বলে দাবি করেন, অথচ বাড়ি থেকে মাত্র ৩০ কিমি দূরে গিয়ে প্রণাম করে আসতে পারেন না। উল্টে জগন্নাথধাম নিয়ে কুৎসা করে বেড়ান। অথচ মন্দির তৈরির সময় মুখ্যমন্ত্রীর পাশে তিনিই ছিলেন।

আরও পড়ুন – নদীভাঙন রোধে নীরবতা! কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস ভুঁইয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...