Wednesday, April 8, 2026

তুলসীকে অপবিত্র করছেন, কয় রকমের হয় জানেন? প্রশ্ন তুলে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

মহেশতলার গোলমাল নিয়ে তুলসী গাছ ভাঙাকে ইস্যু করেছিল বিজেপি। মাথায় করে গাছ নিয়ে নাটক করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি (BJP) নেতৃত্ব। সেই ইস্যু নিয়ে বুধবার বিজেপিকে ধুয়ে দিয়েছেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়।”

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে পদ্মশিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্মকে ব্যবহার করে যে রাজনীতি হচ্ছে, তা আসলে হিন্দু ধর্মকেই অপমান করছে।” মমতার কথায়, “তুলসী কয় রকমের হয় জানেন? তুলসীর মধ্যে লক্ষ্মীও আছেন, নারায়ণও আছেন। সব জায়গায় তুলসী হয় না, সম্মানের সঙ্গে করতে হয়। শ্রীকৃষ্ণকে তুলসী দেওয়া হয়, জগন্নাথকে দেওয়া হয়।”

এর পরেই বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন তুলে মমতা বলেন, আপনি নিজের বাড়িতে তুলসী গাছ লাগালেন না কেন? দেবতাদের অসম্মান করছেন। এগুলো অন্যায়।”

মুখ্যমন্ত্রী জানান, “আমার বাড়িতে ৪০টা তুলসী গাছ আছে। আমি নিয়মিত তুলসী পুজো করি। কিন্তু কেউ কেউ ধর্ম জানেন না, আবার ধর্মের নামে বড় বড় কথা বলেন।”

মহেশতলার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ দুর্গাপুজোর সময় কেউ যদি গ্রামে যান, তাহলে তার ফাঁকা বাড়ি দখল করে নেওয়া যাবে? এটা কি কোনও সংস্কৃতি? আমি যদি এখন প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাই, তাহলে আপনারা মানবেন?” মমতা স্পষ্ট জানান, “কিন্তু আমরা এসব করি না। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
আরও খবরKesari Chapter 2: সিনেমাতে বাংলাকে অপমান! বিরোধিতায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...