Monday, April 6, 2026

বন্ধ হবে ISL? ফেডারেশনের বার্ষিক ক্যালেন্ডার দেখার পরই জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ফেডারেশনের(AIFF) ব্যর্থতায় এবার কী বন্ধ হতে চলেছে দেশের প্রধান ফুটবল লিগ আইএসএলও(ISL)। বৃহস্পতিবার ফেডারেশনের তরফে এই মরসুমের ফুটবল ক্যালেন্ডার(Football Calender) ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সেখানে সমস্ত প্রতিযোগিতার কথা থাকলেও, নেই আইএসএলের(ISL) উল্লেখ। আর তাতেই সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছে ভারতের ফুটবল প্রেমীরা। সত্যিই কী এবার আইএসএল হবে না। এই প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে।

বছরের শুরু থেকেই ফেডারেশনের(AIFF) সঙ্গে ঝামেলায় জড়িয়েছে আইএসএলের(ISL) আয়োজক এফএসডিএল(FSDL)। ফেডারেশনের সঙ্গে চুক্তি না বাড়ানোর পথেই হাঁটার বার্তা দিয়েছিল তারা। এবার ফেডারেশনের স্পোর্টস ক্যালেন্ডারে নেই আইএসএল। কার্যত ভারতের প্রধান ফুটবল লিগ এবার বোধহয় বন্ধ হওয়ার দিকেই। ফেডারেশনের এই ব্যর্থতা নিয়ে এবার সরব হয়েছেন সকলেই। কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে আগামী সেপ্টেম্বরেই নাকি হবে আইএসএল(ISL)। কিন্তু এরপর ফেডারেশনের এই ক্যালেন্ডারই তো সমস্ত হিসাব বদলে দিচ্ছে।

সূত্রের খবর কয়েকদিন আগেই নাকি আইএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলোর সঙ্গে বৈঠকে বসেছিল এফএসডিএল। সেখানে নাকি স্পষ্ট জানানো হয়েছিল যে ফেডারেশনের সঙ্গে চুক্তির ব্যপার চূড়ান্ত না হলে তাদের পক্ষে আর বিনিয়োগ করা সম্ভব নয়। এরপরই ফেডারেশনের বার্ষিক ফুটবল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। সেখানেও কিন্তু আইএসএল নেই। ভারতের প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ নিয়েই এবার উঠে গেল প্রশ্নটা।

এই বছরের ডিসেম্বরেই ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এফএসডিলের। আগামী দিনের জন্য চুক্তি বাড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই তিনটি বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু চুক্তি নবীকরণ নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যায়নি। কারণ ফেডারেশনের সঙ্গে যে আর্থিক চুক্তি রয়েছে এফএসডিএলের, নতুন চুক্তিতে সেই পরিমান টাকা দেওয়া সম্ভব নয় এএফসডিএলের তরফে। কারণ তারা বিরাট ক্ষতির সামনে পড়েছে। এমন ক্ষেত্রে ফেডারেশনের ব্যর্থতাকেই দায়ী করতে শুরু করেছে ফুটবল মহলের একাংশ।

এরইমাঝে ফেডারেশনের সামনে আবার আসে সুপ্রিম বাধা। ফেডারেশনের নতুনভাবে চুক্তি নিয়ে ভাবলেও, তার প্রস্তাব রাখতে পারেনি। কারণ সেই সময়ই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত ফেডারেশনের সংবিধান নিয়ে আদালকের তরফে নতুন কোনও সিদ্ধান্ত আসছে, ততক্ষণ এফএসডিএলের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয় এগিয়ে নিয়ে যেতে পারবে না ফেডারেশন।

কার্যত সব দিক থেকেই চাপে ফেডারেশন। একদিকে জাতীয় দলের খারাপ পারফরম্যান্স। সেইসঙ্গে দেশের প্রধান লিগের ভবিষ্যৎ নিয়ে জট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...