Saturday, April 4, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে দুর্ঘটনা, মাঝরাতে ভেঙে পড়ল লোহার বিম

Date:

Share post:

শুক্রবার মধ্যরাতে হেদুয়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে বড়সড় বিপত্তি। জানা গেছে দুর্ঘটনার সময় বিডন রো-র হস্টেলের ওই ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন ৩ ছাত্রী। যদিও কারোর হতাহতের খবর মেলেনি। হস্টেলের ৭৫ জন ছাত্রীকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা শুরু হয়েছে।  গার্লস হোস্টেল থেকে মাঝরাতে চিৎকার শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

হোস্টেলে থাকা ছাত্রীদের অভিযোগ যথাযথ সংস্কারের অভাবে এই দুর্ঘটনা। হঠাৎ করেই ছাদের চাঙর ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে খবর, আপাতত ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসের ব্যবস্থা করা হচ্ছে। পূর্ত দফতরে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নতুন করে নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস মিলেছে।

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...