Wednesday, April 15, 2026

যুদ্ধ বন্ধে কূটনৈতিক পদক্ষেপ করুক ভারত, দূষণমুক্ত হোক পৃথিবী: কেন্দ্রের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

”আমি দেশকে কোনও নির্দেশ দিতে পারি না, আমি শুধু আবেদন করতে পারি। কূটনৈতিক ভাবে আমাদের এমন পদক্ষেপ করা উচিৎ যাতে এই যুদ্ধ থেমে যায়। পৃথিবীতে শান্তি ফিরুক।” মঙ্গলবার, বিধানসভায় (Assembly) কেন্দ্রের কাজে এই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

১২ দিন রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতির পরে আপাতত যুদ্ধবিরতিতে রাজি ইরান-ইজরায়েল (Iran-Israel)। বিধানসভায় যুদ্ধ নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি দেশকে কোনও নির্দেশ দিতে পারি না, আমি শুধু আবেদন করতে পারি। দেশের পররাষ্ট্র নীতি দেশের সরকার‌ই ঠিক করবে। কিন্তু আমি শুধু অনুরোধ করছি, কূটনৈতিক ভাবে আমাদের এমন পদক্ষেপ করা উচিৎ যাতে এই যুদ্ধ থেমে যায়। পৃথিবীতে শান্তি ফিরুক।”

এইদিন আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ”যুদ্ধ বন্ধে ভারতের সঠিক পদক্ষেপ করা উচিৎ, নাহলে পৃথিবী ধ্বংস হবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে।” এর পরেই মমতার অনুরোধ, ”যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।”
আরও খবরসিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়: বিধানসভায় কেন বললেন মুখ্যমন্ত্রী! আহতদের দ্রুত আরোগ্য কামনা

মুখ্যমন্ত্রী কথায়, এই পৃথিবী একটাই দেশ।‌ শুধু কথা আলাদা, ভাষা আলাদা। যে যুদ্ধ লেগেছে তার প্রভাব আকাশ-বাতাসে ছড়িয়ে পড়ছে। সমুদ্রে, আকাশে দূষণ হচ্ছে। প্রকৃতি ক্ষমা করে না। আমরা ছোট হলেও দায়িত্ব আছে। কেন্দ্রের উচিত কূটনৈতিক ভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করা। মমতা বলেন, ”যে যুদ্ধ লেগেছে সারা পৃথিবী জুড়ে, এর আঁচ তো লাগবে সারা পৃথিবী জুড়ে। দূষণ তো ছড়াবে সারা পৃথিবীতে।”

Related articles

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...