Friday, April 3, 2026

কসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

Date:

Share post:

কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণে নির্যাতিতা ও তাঁর পরিবারের আস্থা রাজ্য পুলিশের তদন্তেই। কিন্তু উপযাজক হয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করেছেন আইনজীবী সত্যম সিং। এদিকে, গণধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

শুক্রবার কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই CBI তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। যদিও, তার সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। পুলিশের তদন্তেই আস্থা তাদের। ঘটনার পর থেকেই না কি নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে- বলে অভিযোগ তোলে কয়েকটি মহল। এদিকে, নির্যাতিতার পরিবার সাফ জানিয়েছে, তারা কোনও হুমকি পায়নি। এখন তাদের একমাত্র দাবি, দোষীদের চরম শাস্তি।

এদিকে, হাই কোর্টে এই বিষয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে, নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি, ঘটনা সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালতের আইনজীবী সত্যম সিং CBI তদন্তের আবেদন করেছেন।
আরও খবরধর্ষণ বিজেপির এক্সক্লুসিভ নয়: কলকাতার গণধর্ষণে রাজনীতির বিরোধিতায় কংগ্রেস জাতীয় নেতা

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...