Monday, June 15, 2026

কর্তব্যরত পুলিশ অফিসারকে চড়! এসএফআই নেত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ জোড়াসাঁকো থানার 

Date:

Share post:

ধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশ অফিসারকে চড় মারার অভিযোগে এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ পাঠাল জোড়াসাঁকো থানা। ঘটনাটি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।

বুধবার দেশজুড়ে বাম সংগঠনের ডাকা ধর্মঘটের দিন কলেজ স্ট্রিটে বিক্ষোভে সামিল হন বাম কর্মী-সমর্থকেরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জোড়াসাঁকো থানার ওসিকে চড় মারেন বাম নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়—এমনই অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও সেই দৃশ্য স্পষ্ট বলে দাবি করা হয়েছে।

ঘটনার তীব্রতা বুঝে বুধবারই জোড়াসাঁকো থানায় এসএফআই নেত্রীর নামে মামলা রুজু হয়। অভিযোগ, তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধর করেছেন, যা একাধিক জামিন অযোগ্য ধারার আওতায় পড়ে। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই বর্ণনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। তাকে পাঠানো নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোটা ঘটনার নিন্দা করেছে তৃণমূল। কলকাতার তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখেন, “রাজ্যে শূন্য বাম, তাতেই এই ঔদ্ধত্য। সরকারি কর্মচারীর উপর হামলার মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই বাম নেত্রীকে তলব করা হয়েছে। পুলিশও এই ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর বলেই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন – এলাকায় অনুপস্থিতি, উন্নয়নহীনতায় ক্ষুব্ধ জনতা! শীতলকুচিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...