Monday, June 15, 2026

এলাকায় অনুপস্থিতি, উন্নয়নহীনতায় ক্ষুব্ধ জনতা! শীতলকুচিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ

Date:

Share post:

এলাকায় দেখা মেলে না, উন্নয়নের কাজও করেন না, এই অভিযোগে ক্ষোভ উগরে দিল স্থানীয় জনতা। বৃহস্পতিবার শীতলকুচির গোসাইরহাটে গুরুপূর্ণিমার পুজোয় অংশ নিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন।

ঘটনাটি ঘটে গোসাইরহাট কালীমন্দির প্রাঙ্গণে। অভিযোগ, মন্দিরে পুজো দিতে গেলে এক দল বিক্ষোভকারী বিধায়ককে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানায়। উপস্থিত জনতা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়। শেষপর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিধায়ককে গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এই প্রসঙ্গে গোসাইরহাট অঞ্চল তৃণমূল সভাপতি পবিত্র কুমার বর্মন বলেন, “গ্রামের সাধারণ মানুষই বিধায়কের দীর্ঘ অনুপস্থিতি এবং এলাকার উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে সরব হয়েছেন। বিধায়ক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি। এখন হঠাৎ করে পুজোর নাম করে ঝামেলা পাকাতে এলেন। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছে।” বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালেও, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মতে, ভোটে জেতার পর থেকে বিধায়ক এলাকায় কার্যত অনুপস্থিত। তাই জনমানসে জমে থাকা ক্ষোভই এদিন বিস্ফোরিত হয়েছে।

আরও পড়ুন – আলিপুরে উদ্বোধন শিল্পান্ন-র, বাংলার চর্ম-কুটিরশিল্পকে একসূত্রে বাঁধলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...