Sunday, April 5, 2026

শীঘ্রই ফ্রাইডে অ্যাপে আসছে ‘বিবাহ অতঃপর’, ট্রেলার লঞ্চে কী বললেন গৌরব-অরুণিমা?

Date:

Share post:

ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে সাত পর্বের বিশেষ সিরিজ ‘বিবাহ অতঃপর’। বিয়ের পর কেমন থাকে সম্পর্ক? তাই নিয়ে একটি আদ্যোপান্ত রমকম, কোর্ট রুম ড্রামা নিয়ে শীঘ্রই আসছে এই নতুন ওয়েব সিরিজ (Bengali Web Series)। সব স্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য পরবর্তীতে বড় পর্দায়ও এই সিরিজকে চলচিত্রের আকারে প্রকাশের কথা ভাবছেন প্রযোজক রূপা দত্ত (Roopa Dutta)। শেষ পর্যন্ত কে জিতবে বরপক্ষ না কনেপক্ষ নাকি স্বামী স্ত্রীর জুটি? এই নিয়েই পেটফাটা হাসির সঙ্গে অল্প রোমান্সের মোড়ক লাগিয়ে শীঘ্রই প্রকাশিত হচ্ছে এই ওয়েব সিরিজ। শুক্রবার সল্টলেকে ক্যালকাটা রেট্রোতে তারই ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন নায়ক নায়িকার সঙ্গে এই সিরিজের অন্যান্য কলা কুশলীরাও। নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন গৌরব-অরুণিমা(Gaurab Chakraborty, Arunima Ghosh), অলোক সান্যাল, সায়ন্তন মুখোপাধ্যায়রা।

ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড-এর রূপা দত্তের প্রযোজনায় এবং সায়ন্তন মুখার্জির পরিচালনায় নির্মিত এই ওয়েব সিরিজের মূল কাহিনিতে রয়েছে রিজু ও রাই-এর গল্প—যাঁরা একে অপরকে ভালোবাসেন, কিন্তু বিচ্ছেদের মামলা করছেন পরিবারের চাপে! এক বিচিত্র কোর্টরুম লড়াই মূলত দু’টি পরিবারের মধ্যে আধিপত্য, ইগো ও মতাদর্শগত সংঘাত নিয়ে।

এই সিরিজে অভিনয় করেছেন অরুনিমা ঘোষ, গৌরব চক্রবর্তী, অসীম রায় চৌধুরী, মৌ ভট্টাচার্য, গৌতম মুখোপাধ্যায়, তনিষ্কা তিওয়ারি, অলোক সান্যাল(এক বাবার ভূমিকায় কলকাতা পুলিশের জাঁদরেল অ্যাসিট্যান্ট কমিশনার)এবং আরও অনেকে। চিত্রনাট্য, সংলাপ ও গল্পের দায়িত্বে রয়েছেন সোমনাথ রায় এবং অরিন্দম গুহ। সুরকার হিসাবে রয়েছেন স্যাভি।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...