Wednesday, April 1, 2026

একুশের প্রস্তুতিসভায় জনজোয়ার, কাঁথিতে বিজেপি ছেড়ে তৃণমূলে বুথ সভাপতি-সহ ২০০ কর্মী

Date:

Share post:

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বিজেপিতে। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ বিজেপি নেতা-কর্মী। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির বুথ সভাপতিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে নিজেদের শামিল করতে এই যোগদান বলে জানান তৃণমূলে নবাগত নেতারা।

রবিবার একুশে জুলাইয়ের সমর্থনে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানার নেতৃত্বে উত্তর কাঁথি বিধানসভা এলাকায় বিরাট আকারের মহামিছিল এবং শেষে দারুয়া ময়দান এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকেই বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেন। একসময় তৃণমূলের দাপুটে নেতা রূপকুমার কয়াল একুশের নির্বাচনের আগে বিজেপিতে চলে যান। তিনিও এদিন তৃণমূলে ফিরলেন। তাঁর নেতৃত্বে মারিশদা এলাকার ৬০ জন-সহ উত্তর কাঁথি বিধানসভার ২০০ কর্মী তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। এছাড়াও উল্লেখযোগ্য যোগদেন মুকুন্দপুরের বিজেপির বুথ সভাপতি সন্তু বেরা, বাসন্তিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী স্বপন দাস-সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব। তাঁদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেন তরুণ জানা ও জেলা তৃণমূল সহ-সভাপতি মামুদ হোসেন, পুলিনবিহারী নায়ক, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার শিট, সমরেশ দাস-সহ অন্যরা। এদিনের মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থক বৃষ্টি মাথায় নিয়ে পা মেলান। তরুণ জানা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন তাতে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিতে আর কেউ থাকতে চাইছেন না। মানুষের জন্য কাজ করতে হলে তৃণমূলের বিকল্প নেই। তাই বিধানসভার আগে বিজেপি ফাঁকা হয়ে যাচ্ছে।

আরও পড়ুন – অগ্রগতিতে অগ্রণী: তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...