Monday, April 6, 2026

বিবাহিত মহিলাদেরও সরকারি কোটায় অধিকার রয়েছে, রায় হাইকোর্টের

Date:

Share post:

বিবাহিত মহিলারাও সরকারি কোটার সুযোগ পেতে পারেন। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। বক্রেশ্বর থার্মাল পাওয়ার(Thermal Power) প্রকল্পে জমি হারানো এক পরিবারের বিবাহিত কন্যা ‘এক্সজেমপটেড ক্যাটাগরিতে'(Exempted Category) সরকারি চাকরির দাবিতে আবেদন করেন। ওই আবেদনের জবাবে শ্রম দফতর জানায়, শুধু অবিবাহিত মেয়ে ও ছেলে সন্তানরাই এই সুবিধা পাবেন। এই বৈষম্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী।

বিচারপতি অমৃতা সিনহার(Justice Amrita Sinha) এজলাসে এই মামলার শুনানি হয়। ওই বিচারপতির পর্যবেক্ষণ ছিল, “বিবাহিত হওয়ায় একজন মহিলাকে (married daughter) অধিকার থেকে বঞ্চিত করা সংবিধানবিরোধী। সন্তান হিসেবে তার অধিকার ছেলের মতোই সমান।” আদালত রাজ্যের শ্রম দফতরের নির্দেশিকাকে লিঙ্গবৈষম্যমূলক বলে বাতিল করে দেয়।

আরও পড়ুন: যানজট না হয়: ২১ জুলাই মিছিলের সময় বেঁধে ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ হাই কোর্টের

এখানেই থামেনি বিষয়টি। সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে ডিভিশন বেঞ্চ। আদালত অবমাননার অভিযোগের শুনানিতে সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক সশরীরে হাজির হয়ে জানান, মামলাকারীর নাম এক্সজেমপটেড ক্যাটাগরিতে নথিভুক্ত করা হয়েছে এবং তাঁকে সমস্ত সরকারি সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...