Tuesday, June 9, 2026

চতুর্থ টেস্টে খেলতে পারেন কুলদীপ, ধ্রুব জুরেল

Date:

Share post:

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত একটিও ম্যাচে খেলেননি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বারবার তাঁকে খেলানোর কথা বলা হলেও প্রথম একাদশে দেখা যায়নি। এবার শোনা যাচ্ছে চতুর্থ টেস্টে খেলতে পারেন ভারতের এই চায়নাম্যান স্পিনার। আকাশদীপের প্রথম একাদশে আসার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। কিন্তু তার আগেই পুরনো চোটের সমস্যা ফের দেখা দিয়েছে আকাশদীপের। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। যদিও আকাশদীপকে (Akashdeep) সারিয়ে তোলার দ্রুত চেষ্টা চলছে, কিন্তু ম্যাচ ফিট হতে পারবেন কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আর সেই কারণেই কুলদীপ যাদবকে তৈরি রাখছে ভারতীয় দল। ইংল্যান্ডের মাটিতে এর আগেও তিনি সফল হয়েছেন।

এছাড়া এই ম্যাচে ভারতীয় দলের আরও একটা চিন্তা রয়েছে। ঋষভ পন্থ খেললেও তিনি উইকেটকিপিং করতে পারবেন না। শুধুমাত্র ব্যাটার হিসাবেই দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। ভারতীয় দলের হয়ে একেবারেই ভালো ফর্মে নেই করুন নায়ার। তিনটি টেস্টে তাঁর ওপর ভরসা রাখলেও, একটা ম্যাচেও বড় রান করতে পারেননি তিনি।

শোনা যাচ্ছে তাঁর জায়গাতেই এবার নাকি ধ্রুব জুরেলকেও প্রথম একাদশে নেওয়া হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে জিততে মরিয়া ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...