Tuesday, April 14, 2026

বার্সেলোনার ৯৬ নম্বর জার্সি শ্রেয়স আইয়ারের

Date:

Share post:

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কী এবার দল বদলাচ্ছে। আইপিএল (IPL) থেকে কী সরাসরি লা লিগার মঞ্চে  নামতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)! না এমন কিছুই নয়। ফুটবল তাঁর বরাবরই প্রিয়। বিশেষ কের বার্সেলোনা (Barcelona)। মেসিদের ক্লাব থেকেই শ্রেয়সের হাতে উঠল ক্যাটালুনিয়ান ক্লাবের ঐতিহ্যশালী জার্সি। আর তাতে আবার নামও রয়েছে শ্রেয়স আইয়ারের। বার্সেলোনার ৯৬ নম্বর জার্সিই এখন থেকে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। না তাদের হয়ে তিনি বল পায়ে মাঠে নামবে না, সাম্মানিক জার্সিই পেয়েছেন শ্রেয়স আইয়ার।

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে নেমেছে ভারত। সেই দলে অবশ্য সুযোগ পাননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তাঁকে ছাড়াই ভারতীয় দল খেলতে নেমেছে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে। সেই সুযোগেই আপাতত বেশ খোশ মেজাজেই ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেখানে গিয়েই ঘুরে দেখলেন গোটা বার্সেলোনা ক্যাম্প। ঐতিহ্যের ন্যু ক্যাম্পে দেখলেন মেসি (Lionel Messi), মারাদোনাদের নানান স্মৃতি।

বার্সেলোনা (Barcelona) বরাবরই তাঁর প্রিয় দল। আপাতত ছুটি থাকার ফাঁকেই স্পেনে বেশ খোশ মেজাজে রয়েছেন তিনি। সেখানে মেসিদের ক্লাবেই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শ্রেয়স আইয়ারের বার্সেলোনা ক্লাবে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে খোদ বার্সেলোনাই। আর সেই ভিডিও দেখেই আপ্লুত সকলে।

অন্যদিকে ম্যাঞ্চেস্টার টেস্টে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটাররাও মজে রয়েছে ফুটবলেই। চতুর্থ টেস্টে নামার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গেই সময় কাটাচ্ছেল ভারতীয় দলের ক্রিকেটাররা।

Related articles

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...