Saturday, June 13, 2026

একসঙ্গে চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান – ‘দুয়ারে সরকার! রূপরেখা স্থির করলেন মুখ্যসচিব 

Date:

Share post:

রাজ্য সরকারের দুই গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ এবার একত্রে রূপায়িত হবে রাজ্যজুড়ে। বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসে এই নতুন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।

উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যসচিব জানান, এবার থেকে বুথভিত্তিক ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সভার সঙ্গেই বসবে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবা শিবির। এতদিন ধরে পৃথকভাবে এই দুটি কর্মসূচি পরিচালিত হত, কিন্তু এবার দুটি প্রকল্পকে একত্র করে মানুষের সমস্যা শোনা ও তার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, তিনটি বুথ নিয়ে গঠিত এলাকায় হবে এক একটি সভা, যেখানে উপস্থিত থাকবেন জেলা ও ব্লকের আধিকারিক, বিডিও, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। আলো, জল, সড়ক, পরিকাঠামো উন্নয়ন এবং সরকারি পরিষেবায় বঞ্চনার মতো বিষয় নিয়ে সরাসরি শুনানি হবে ওই সভাগুলিতে। সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কোনও পরিবার সরকারি পরিষেবার বাইরে রয়েছে, তাদের তালিকাভুক্ত করে দ্রুত পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হবে। মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, “এই দুই কর্মসূচির মূল লক্ষ্য এক—জনগণের দরজায় পৌঁছে তাঁদের সমস্যা জানা এবং তা দ্রুত সমাধান করা।” আগামী দু’মাস ধরে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই সমন্বিত কর্মসূচি চলবে। প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

আরও পড়ুন – বিজেপি রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সরব তৃণমূল! তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...