Saturday, June 13, 2026

অন্তর্বর্তী জামিনের শর্তের বিরোধিতা করে হাইকোর্টে সুজয়

Date:

Share post:

অন্তর্বর্তী জামিনের শর্তে বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) সুজয় কৃষ্ণ ভদ্র। নিজ থানা এলাকায় নির্দ্বিধায় ঘুরতে চেয়ে আবেদন তাঁর। তাছাড়াও অন্য শর্ত গুলো খারিজের আবেদন তাঁর। সুজয় কৃষ্ণের আবেদনের বিরোধিতা করেছে সিবিআই। মামলার শুনানি আগামী ২১ আগস্ট। এদিন সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মামলায় ৩১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী জামিনের সময়সীমা বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন সুজয় কৃষ্ণের তরফে আইনজীবী মিলন মুখার্জি বলেন, নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজয় কৃষ্ণ ভদ্র ৬ ডিসেম্বর জামিন পান। এখনো পর্যন্ত তিনি অন্তর্বর্তী জামিনে রয়েছেন। তবে সঙ্গে রয়েছে বেশ কিছু শর্ত। এমন কিছু শর্ত দেওয়া হয়েছে যেগুলো ব্যক্তিগত জীবনে সমস্যা ঘটাচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র চান তাঁর নিজ থানা এলাকায় অবাধ বিচরণ করতে এবং একইসঙ্গে বাকি শর্তে আদালতের কাছে শিথিলতার আবেদন জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে উদাহরণ স্বরূপ তিনি বলেন, যেমন আমার ফোন কল মনিটর করা এবং ২৪ ঘণ্টা আমায় কেন্দ্রীয় বাহিনীর পাহারা দেওয়া।

অপরদিকে, সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, সুজয় কৃষ্ণ ভদ্র জামিন পেয়েছেন ঠিক কিন্তু ওনার এই আবেদন কখনও মানা সম্ভব নয় কারণ তিনি এখনো দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত। এর জবাবে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী মিলন মুখার্জি বলেন, জামিনের পর এতগুলো দিন হয়ে গেলো কিন্তু এখনো ওনাকে একদিনও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। মামলার পরবর্তী শুনানি ২১ আগস্ট।

আরও পড়ুন – একসঙ্গে চলবে আমাদের পাড়া, আমাদের সমাধান – ‘দুয়ারে সরকার! রূপরেখা স্থির করলেন মুখ্যসচিব 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...