Sunday, June 14, 2026

MCA পোর্টালে পরিবর্তন, রাজ্য সরকারের ওয়ার্কশপের উদ্বোধন মন্ত্রী বাবুল সুপ্রিয়র

Date:

Share post:

MCA21 পোর্টালের সাম্প্রতিক সংশোধিত নিয়মাবলীর প্রেক্ষিতে কর্পোরেট প্রশাসন, কমপ্লায়েন্স ও ডেটা সাবমিশনের ক্ষেত্রে নতুন কাঠামো ও রূপান্তর নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হল কলকাতার শিল্প সদনের অডিটোরিয়ামে। শুক্রবার, এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের তথ্য প্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

এই ওয়ার্কশপে রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থার (SPSUs) প্রায় ৫৭টি সংস্থার ৯০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। ছিলেন বিভিন্ন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, সিইও, প্রশাসনিক আধিকারিক, কোম্পানি সেক্রেটারি, আইন উপদেষ্টা এবং চিফ ফিনান্সিয়াল অফিসাররা।

MCA আইনের সংশোধনী এবং নতুন নিয়মের ব্যাখ্যা, ই-ফর্ম ও সাবমিশন প্রক্রিয়ার উপর “হ্যান্ডস-অন” প্রশিক্ষণ, নারী কর্মীদের সুরক্ষা ও কর্মবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশিকা- যেমন মাতৃত্বকালীন ছুটি ও যৌন হেনস্তার অভিযোগের বিবরণ বোর্ডের রিপোর্টে অন্তর্ভুক্ত করা নিয়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, ডিজিটাল স্বাক্ষর-সহ কাগজবিহীন রেকর্ড সংরক্ষণ, ডিজিটাল কমপ্লায়েন্স ও প্রমাণীকরণ. শক্তিশালী যাচাই প্রক্রিয়া (Verification Protocols) নিয়ে আলোচনা হয়।

রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য সরকারি সংস্থাগুলিকে (PSUs) আধুনিক নিয়ম অনুযায়ী সহায়তা করা এবং একটি দীর্ঘস্থায়ী প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা। যাতে সংশ্লিষ্ট আধিকারিকেরা সংশোধিত নিয়মগুলি যথাযথভাবে বুঝতে ও প্রয়োগ করতে সক্ষম হন।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...