Sunday, June 14, 2026

৪ বছরে মোদির বিদেশ সফরে খরচ ২৯৫ কোটি! হাউসে প্রশ্ন তুলেছিল তৃণমূল

Date:

Share post:

মূল্যবৃদ্ধি-গ্যাসের দাম বৃদ্ধি, বেকারত্বকে পিছনে ফেলে মোদির(Narendra Modi) বিদেশ সফর অব্যাহত। কোটি কোটি টাকা শুধু খরচ হচ্ছে প্রধানমন্ত্রীর সফরে। তৃণমূলের (TMC) সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek Obrien) মোদির বিদেশ সফর নিয়ে প্রশ্ন রেখেছিলেন রাজ্যসভায়। লিখিত জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ বছর শুধু ৫টি দেশে সফরের জন্য সরকারি তহবিল থেকে ৬৭ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ৪ বছরে খরচের অঙ্ক ২৯৫ কোটি টাকা পার করেছে।

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ফ্রান্স, ইউএস, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও সৌদি আরবে মোদির সফরে খরচ ছাড়িয়েছে ৬৭ কোটি। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে, বাকি ৯ টি দেশের ক্ষেত্রে খরচ কত হয়েছে তা জানার কাজ চলছে। চলতি বছর যে তথ্য সামনে এসেছে, তা অনুযায়ী, ফ্রান্সে ২৫.৫, ইউএসে ১৬.৫, থাইল্যান্ডে ৪.৯, শ্রীলঙ্কায় ৪.৪ এবং সৌদি আরবে ১৫.৫ কোটি টাকা ব্যয় হয়েছে। ২০২৪ সালে মোদির বিদেশ সফরের জন্য ১০০ কোটিরও বেশি, ২০২৩-এ ৯৩ কোটি, ২০২২-এ ৫৫ কোটি এবং ২০২১-এ ৩৬ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে তাঁর ইউএস-সফরে ।

প্রচার-সংক্রান্ত তথ্যে দেখা গিয়েছে, বিভিন্ন দেশে মোদির জনসংযোগের জন্য বিজ্ঞাপন এবং সম্প্রচারে ১.০৩ কোটি টাকার বেশি খরচ হয়েছে। কিন্তু বিদেশের সফরে মোদি তো একা যাননি সঙ্গে গিয়েছেন প্রতিনিধিরাও। ২০২৪-এ ১৬টি দেশে মোট ১৪৫ জন অফিশিয়াল তাঁর সঙ্গী গিয়েছেন। ২০২৩-এ ১০ দেশে ৮৫ জন, ২০২২-এ ৮ দেশে ৮৪ এবং ২০২১-এ চার দেশে ৪১ জন সফরসঙ্গী ছিলেন। ২০২৫-এ পর্যন্ত ফ্রান্স ও ইউএসের প্রতিটিতে ১৫ জন, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ১৬ জন, সৌদি আরব ও মরিশাসে ১১ জন করে প্রতিনিধিকে নিয়ে গিয়েছেন মোদি। এছাড়াও সাইপ্রাস, কানাডা, আর্জেন্টিনায় গিয়েছেন ১৩ থেকে ১৫ জন করে প্রতিনিধি নিয়ে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...