Saturday, April 4, 2026

মিশিগানে ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরি দিয়ে হামলা, আহত অন্তত ১১

Date:

Share post:

আমেরিকার (America) মিশিগানের ওয়ালমার্ট (Walmart) সুপারমার্কেটে এলোপাথাড়ি ছুরিকাঘাতের (stabbing) ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান পুলিশ। আতঙ্কিত ক্রেতাদের ভিড়ে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় জনপ্রিয় এই সুপারমার্কেট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি আচমকা স্টোরে প্রবেশ করে ধারালো ছুরি নিয়ে ক্রেতাদের উপর আক্রমণ শুরু করে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে হামলাকারীকে গুলি করে পুলিশ। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

ওয়ালমার্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ঘটনায় আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

হামলায় আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও, অধিকাংশই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের মিশিগানের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এফবিআই। আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ধর্ষণের চেষ্টা! ফের প্রশ্নে ওড়িশা প্রশাসন

Related articles

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...