Tuesday, March 24, 2026

ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ জামিল

Date:

Share post:

জল্পনাটা চলছিলই, শেষপর্যন্ত ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ জামিল (Khalid Jamil)। দীর্ঘ ১৩ বছর পর ফের ভারতী ফুটবলের (Indian Football) কোচের দায়িত্ব পেলেন এক ভারতীয়ই। ২০১১-১২ মরসুমে শেষবার ভারতীয় হিসাবে কোচিংয়ের দায়িত্ব সামলেছিলেন সাভিও মেদেইরা। এবার সুনীল ছেত্রীদের দায়িত্ব উঠল খালিদ জামিলের (Khalid Jamil) ওপর। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

ভারতীয় দলের ফুটবল খেলার পাশাপাশি ভারতীয় ফুটবলে কোচিং করানোরও অভিজ্ঞতা রয়েছে খালিদ জামিলের। ইস্টবেঙ্গলের কোচির দায়িত্ব যেমন সামলেছেন। তেমনই একমাত্র ভারতীয় কোচ হিসাবে আইএসএলের মঞ্চে সাফল্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে খালিদের। শুক্রবার দীর্ঘ বৈঠকের পর আইএম বিজয়নের (IM Vijayan) নেতৃত্বাধীন কার্যকরী কমিটি শেষ পর্যন্ত খালিদ জামিলকেই (Khalid Jamil) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করেছে।

শেষবার আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের কোচের দায়িত্বে ছিলেন খালিদ জামিল। তাঁর হাত ধরে নর্থইস্ট ইউনাইটেড শেষ চারে পৌঁছেছিল। তাঁর পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বগামী। খালিদকে নিয়ে সেই থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছিল। তাঁর সঙ্গে অন্যান্য কয়েকটা নাম থাকলেও মানোলো মার্কুয়েজের পরিবর্তে খালিদ জামিলকেই বেছে নিয়েছে ভারতীয় দল।

তবে কোচের দায়িত্ব নিয়েই কিন্তু কঠিন চ্যালেঞ্জের সামনে খালিদ জামিল। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন ম্যাচ। সেখানেই এবার খালিদ জামিলের কোচিংয়ে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। সেখানেই তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...