Friday, March 27, 2026

মানিকতলায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত একাধিক

Date:

Share post:

শনিবার সকাল সকাল শহর কলকাতায় ধসে গেল বাড়ি (House collapsed in maniktala। ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। আহত দুই শিশুসহ চারজন। আহতদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে (ESI hospital) নিয়ে যাওয়া হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই প্রায় ১০০ বছরের পুরনো বাড়ি ভেঙে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের (Maniktala Police)। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এক নাগাড়ে বৃষ্টির ফলে শহর কলকাতায় চলতি বছরে জরাজীর্ণ একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার খবর মিলেছে। সম্প্রতি জানবাজার এলাকায় ২৪এ রানি রাসমণি রোডে একটি শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই বাড়ির ভেঙে পড়া অংশে কেউ থাকতেন না বলেই আহত হওয়ার ঘটনা ঘটেনি। আবার শিয়ালদহ এলাকার ৭ নম্বর রাজকুমার বোস লেনে একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের কাজ চলছিল। লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির নিচতলার একাংশ দেওয়াল ভেঙে বিপত্তি ঘটে। এরপর মানিকতলায় বাড়ি দুর্ঘটনা। এলাকার মানুষ বলছেন বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে বেশ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। যদি অফিস টাইমে এই দুর্ঘটনা ঘটতো তাহলে আরও অনেক বেশি আহত হতে পারতেন বলে আশঙ্কা করছেন তাঁরা। আপাতত দুর্ঘটনাগ্রস্থ বাড়ির চারপাশ ঘিরে রাখা হয়েছে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...