Sunday, March 15, 2026

সরযূ ক্যানেলে SUV পড়ে মর্মান্তিক দুর্ঘটনা! ৩ শিশুসহ মৃত ১১

Date:

Share post:

রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোণ্ডা জেলার বেলওয়া বহুতা এলাকার কাছে। জানা গিয়েছে, একটি SUV গাড়ি নিয়ন্ত্রণ ক্যানেলের মধ্যে পড়ে যায়। গাড়িতে চালকসহ মোট ১৫ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের, তারমধ্যে তিনজন শিশু। বাকি চারজনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিয়াথোক থানার SHO কৃষ্ণ গোপাল রাই জানান, নিহতরা সকলেই সিহাগাঁও গ্রাম থেকে খার্গুপুরের পৃথ্বীনাথ মন্দিরে যাচ্ছিলেন। পথে SUV-টি নিয়ন্ত্রণ হারিয়ে সরযূ ক্যানেলে পড়ে যায়। সংবাদ পেয়েই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পুলিশ ও উদ্ধারকারী দলের সহযোগিতায় ডুবে যাওয়া গাড়িসহ যাত্রীদের উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি পরিবার পিছু ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ ও ক্ষতিপূরণ ‘গতানুগতিক প্রশাসনিক রুটিন’ ছাড়া আর কিছু নয়। যোগী সরকারের আমলে উত্তরপ্রদেশে বারবার এমন দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটলেও রাস্তার অবস্থা বা নিরাপত্তা ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। প্রশ্ন উঠছে—কেন একের পর এক দুর্ঘটনার পরেও সরকার ব্যবস্থা নেয় না? কেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত রেলিং, সিগন্যাল বা সুরক্ষার ব্যবস্থা থাকে না? আরও পড়ুনঃ অপারেশন অখলে রবিবার ৩ জঙ্গির মৃত্যু, কুলগাম জুড়ে চলছে অভিযান

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...