Monday, April 6, 2026

অপারেশন অখলে রবিবার ৩ জঙ্গির মৃত্যু, কুলগাম জুড়ে চলছে অভিযান

Date:

Share post:

জম্মু -কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন অখল’ (Operation Akhal)। তিন দিন ধরে কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অভিযান। শনিবারের পর রবিতেও ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ (Kashmir Police) এবং CRPH-র যৌথ বাহিনীর হাতে খতম ৩ জঙ্গি। যদিও তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।

ভারতীয় সেনাসূত্র (Indian Army) থেকে জানা গেছে, গোয়েন্দা মারফত জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া মাত্রই শুক্রবার থেকে কুলগামের বিভিন্ন এলাকায় অপারেশন অখল শুরু করে। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় জওয়ানরা। এখনও পর্যন্ত শনি ও রবি মিলিয়ে মোট ৬ জন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...