Friday, April 3, 2026

ছিঃ বিজেপি ছিঃ! এরা বলে কী বাংলা বলে কোনও ভাষা নেই, কড়ায়-গন্ডায় জবাব দেবে বাংলার মানুষ

Date:

Share post:

ছিঃ বিজেপি (BJP) ছিঃ! এরা বলে কী! বলছে কি না, ‘বাংলা’ (Bengali) বলে কোনও ভাষা নেই! কার মুখের কথা? বিজেপির (BJP) আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য (Amit Malviya)! এরপর কি বিজেপিকে বাংলার মাটিতে রেয়াত করা উচিত! এবার সময় এসেছে বাংলার মাটি থেকে বিজেপির নাম ও নিশান মুছে ফেলার। বিজেপি মনে রেখো, বাংলা ভাষার অপমান মানে বাংলা মা’কে অপমান। এর জবাব তোমরা কড়ায়-গণ্ডায় পাবে।

একদিন আগেই দিল্লি পুলিশ (Delhi Police) বঙ্গভবনকে চিঠি লিখেছিল বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ উল্লেখ করে। নরেন্দ্র মোদি (Narendra Modi)-অমিত শাহদের (Amit Shah) অঙ্গুলিহেলনে দিল্লি পুলিশের এই নির্লজ্জ আচরণের পর গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বাংলার বিশিষ্টজনেরা। অপমানিত বাংলা দাবি তুলেছিল, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশ ও অমিত শাহদের। কিন্তু তারপরও সম্বিত ফিরল না বাংলাবিরোধী-বাংলাবিদ্বেষী বিজেপির। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ মন্তব্যকে প্রকাশ্যেই সমর্থন জানালেন অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে চরম অবমাননাকর মন্তব্য করে তিনি জানিয়ে দিলেন, ‘বাংলা’ বলে কোন ভাষা নেই। প্রবল সংবিধানবিরোধী, দেশবিরোধী মন্তব্য। সংবিধান স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা অন্যতম।

তারপরেও যে ভাষায় বাংলাকে পদে পদে অপমান করা হচ্ছে, তার জন্য কঠোর শাস্তি হওয়া উচিত দেশবিরোধী জাতিবিরোধী বিজেপির (BJP)। এই বাংলাবিরোধীরা বাংলা ও বাংলা ভাষার পরিচয়কে শেষ করতে চায়। তৃণমূল (TMC) দাবি জানিয়েছে, বিজেপি নেতাদের মুখে যে ধরনের বাংলা-বাঙালি বিদ্বেষ এবং বাংলাভাষার প্রতি অপমানজনক মন্তব্য শোনা যাচ্ছে তারপর এই বিজেপিকে ক্ষমা করা উচিত নয়। ক্ষমা করবে না বাংলার মানুষ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...