Monday, March 30, 2026

দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের খরা কাটাতে চান হরমনপ্রীত

Date:

Share post:

মিতালী (Mithali Raj), ঝুলনদের (Jhulan Goswami) হাত ধরে যেটা সম্ভব হয়নি, সেটাই এবার করতে চান হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। দেশের মাটিতে প্রথমবার ওডিআই বিশ্বকাপ (Womens Odi World Cup) জেতার বার্তাই দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।  টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় মহিলা বাহিনী। সেই খরাই এবার কাটাতে চান ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet Kaur)। শেষপর্যন্ত সেটাই হয় কিনা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

মহিলাদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল দুবার উঠেছে ঠিকই। কিন্তু জিততে পারেনি। বারবারই সেই অস্ট্রেলিয়া কাটার কাছে আটকে গেছে তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। আগামী মাস থেকেই শুরু হবে সেই প্রতিযোগিতা। সোমবার তারই ট্রফি উন্মোচন হয়ে গেল। সেখান থেকেই হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বিরাট বার্তা। ২৮ বছর পর ঘরের মাঠে ধোনির হাত ধরে শাপমোচন হয়েছিল ভারতীয় দলের। এবার  মহিলা ক্রিকেটে সেই অসম্ভবকেই সম্ভব করতে চাইছেন হরমনপ্রীত কৌর।

এই নিয়ে ট্রফি উন্মোচনের মঞ্চ থেকেই হরমনপ্রীত জানিয়েছেন, “আমরা এই বিশ্বকাপের দীর্ঘদিনের আক্ষেপের খরা কাটাতে চাই। গোটা দেশ আমাদের এই জয়ের অপেক্ষায় রয়েছে। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেই মঞ্চকে আমরা প্রস্তুতি মঞ্চ হিসাবেই দেখছি”।

হরমনপ্রীত কৌরের হাত ধরে দুরন্ত গতিতে এগিয়ে চলছে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপের মঞ্চে তাদের সাফল্য এখন পর্যন্ত অধরাই রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখছি।

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...