Saturday, April 4, 2026

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না!

Date:

Share post:

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের ড্র। তবে সূত্রের খবর ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে সম্ভবত মুখোমুখি হচ্ছে না মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। খুব সম্ভবত মোহনবাগান মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির। যার ফলে কোয়ার্টার ফাইনালে অ্যাওয়ে ম্যাচই খেলতে হতে পারে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেখানেই ইস্টবেঙ্গল (Eastbengal) মুখোমুখি হতে পারে ডায়মন্ডহারবার এফসির।

ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG) এবং ইস্টবেঙ্গল (Eastbengal)। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে গোটা প্রতিযোগিতায়। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল যেমন প্রতিপক্ষকে হাফ ডজন গোল দিয়েছিল। তেমনই তার আগের ম্যাচে মোহনবাগান ডায়মন্ডহারবার এফসির জালে পাঁচ গোল দিয়েছিল। এই চির প্রতিদ্বন্দ্বী কোয়ার্টারফাইনালে পৌঁছনোর সঙ্গেই ডার্বির গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল।

প্রথমে শোনা গিয়েছিল ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই হতে পারে ডার্বি ম্যাচ। কিন্তু সেই সম্ভাবনা এই মুহূর্তে খুবই ক্ষীণ। কিছু কারণের জন্যই নাকি কোয়ার্টার ফাইনানে ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধেই নামতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে পারে ডায়মন্ডহারবার এফসির বিরুদ্ধে। ধারেভারে অস্কার ব্রুজোঁর দল যে বেশ এগিয়ে থেকেই নামবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে মোহনহবাগানের অবশ্য খানিকটা কঠিন চ্যালেঞ্জই পড়তে চলেছে। দুই দলই এবারের ডুরান্ডে নিজেদের শক্তিশালী দল নামিয়েছে। শেষ ম্যাচে মোহনবাগানের জার্সিতে ম্যাকলরেন থেকে কামিন্সরা সকলেই নেমে পড়েছিলেন। অন্যদিকে ইস্টবেঙ্গলও তাদের প্রতিটি বিদেশিকে পেয়ে গিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...