Wednesday, April 1, 2026

‘রক্তবীজ ২’ টিজার: পুজোয় ফিরছে পঙ্কজ-মুনিরের টক্কর

Date:

Share post:

স্পেশাল ব্রাঞ্চের অফিসার পঙ্কজ সিনহা আর মুনির আলমের টক্করের ঝলক দেখা গেল বৃহস্পতিবার। ‘ধূমকেতু’র মুক্তির দিনেই মুক্তি পেল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-এর টিজার। ‘রক্তবীজ’ সিরিজ মানেই পুজোর গন্ধ, ঢাকের বাদ্যি। এবারেও ২৬ সেপ্টেম্বর পুজোর ঠিক দুদিন আগে মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’।

সেই রথের দিন থেকেই প্রচার চলছিল। যত দিন গড়িয়েছে সাসপেন্স তত বেড়েছে। অবশেষে এদিন কলকাতার এক নামী পাঁচতারা হোটেলে লঞ্চ হল ‘রক্তবীজ ২’-এর ঝলক। জমজমাটি টিজারে ভারত-বাংলাদেশের মতো সংবেদনশীল ইস্যু, উগ্র সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে এসেছে। পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আবির, মিমি, অঙ্কুশ-সহ গোটা ‘রক্তবীজ’ টিম। সিক্যুইল প্রসঙ্গে পরিচালক নন্দিতা রায় বললেন, “একটা ছবির সিক্যুয়েল করা খুব কঠিন হয় কারণ মানুষের এক্সপেক্টেশন বেশি থাকে। যিনি সিক্যুয়েল লেখেন তাঁর কাছেও আরও চ্যালেঞ্জিং হয় বিষয়টা। প্রতিবার চেষ্টা করে যাই নতুন ভাবনা তুলে ধরার আর প্রতিবারই দর্শক আমাদের অফুরন্ত ভালবাসা দেয়। এবারেও আশা করি তার ব্যতিক্রম হবে না।” ‘রক্তবীজ’ এবং ‘রক্তবীজ ২’-এর দুটো গল্পই চিত্রনাট্যকার জিনিয়া সেন-এর লেখা। ছবির চিফ অ্যাসিসট্যান্ট ডিরেক্টর অরিত্র মুখোপাধ্যায়। হাজির ছিল ‘রক্তবীজ ২’-এর মিউজিক টিমও।

‘রক্তবীজ’-এ মুনির আলমকে শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছিলেন স্পেশাল ব্রাঞ্চের অফিসার পঙ্কজ সিনহা। কিন্তু সত্যি পেরেছিলেন কি? সে তো রক্তবীজ। কী হবে এবার? সেটা জানতে আর কিছুদিনের অপেক্ষা।

আরও পড়ুন – সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা! জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, গ্রেফতার ঘাতক গাড়িচালক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...