Sunday, March 15, 2026

সকাল থেকে রোদ বৃষ্টির লুকোচুরি, রাতের দিকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Date:

Share post:

আর্দ্রতাজনিত অস্বস্তি সমস্যা বাড়ালেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ যে একেবারেই কেটে গেছে এই ভাবনা না রাখাই ভালো। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, উইকেন্ডে তো বটেই এমনকি সপ্তাহের শুরুতেও বৃষ্টি ভিজবে কলকাতাসহ একাধিক জেলা। শুক্রবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যদিও তাতে অস্বস্তিকর গরম কমার কোনও সম্ভাবনা নেই।

স্বাধীনতা দিবসের সকালে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মহানগরীসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে তীব্র অস্বস্তি অনুভূত হচ্ছে। বিকেলেও আকাশ মেঘলা, তবে রাতের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে হাওড়া-হুগলিতে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও সক্রিয়। সঙ্গে আবার রয়েছে ঘূর্ণাবর্ত। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা না থাকায় বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতাও জারি করা হচ্ছে না। আগামী রবিবার বৃষ্টি বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। সোমবার দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণের সতর্কতা রয়েছে। উইকেন্ডে দুর্যোগ কমবে উত্তরবঙ্গে।সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

 

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...