Saturday, April 11, 2026

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

Date:

Share post:

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার এফসি। শুরুটা ভালভাবে করলেও মাঝপথেই তাল কাটল ডায়মন্ডহারবার এফসির। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ল কিবু ভিকুনার দল। তবে সময় এখনও রয়েছে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ার্ধে জবি জাস্টিনরা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

এদিন যুবভারতীতে ডায়মন্ডহারবার এফসিকে(DHFC) সমর্থন করতে হাজির হয়েছিলেন অসংখ্য সমর্থকরা। কিবুর দলের হাতে ডুরান্ড কাপের ট্রফিটা দেখারই ইচ্ছা নিয়ে মাঠে এসেছেন তারা। তবে প্রথমার্ধ শেষে যে তাদের মন খুব একটা ভালো নেই তা বলাই যায়। যে দুজন ফুটবলারের ওপর ডায়মন্ডহারবার এফসির এবার সবচেয়ে বেশি ভরসা, সেই জবি এবং মানচেনকে সেভাবে প্রথমার্ধে খুঁজে পাওয়া গেল না।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

বরং আলাদিন আজারেকে(Aladdin Ajaraie) সামাল দিতেই বারবার নাজেহাল হতে হল ডায়মন্ডের রক্ষণভাগকে। শুরুর দিকে ডায়মন্ডহারবার খানিকটা চাপ বাড়ালেও, সময় যত এগিয়েছে ততই চাপ বাড়িয়েছে নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের ৩০ মিনিটে আসিরের গোলে প্রথম সাফল্য পায় ডায়মন্ডহারবার এফসি। সেখানেও সেই আলাদিন নেপথ্য কারিগড়। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবারও সেই আলাদিনের(Aladdin Ajaraie) সাজানো পাস, মিরশাদকে ব্যর্থ করে জালে বল জড়িয়ে দেন পার্থিব।

Related articles

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...