Saturday, March 28, 2026

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

Date:

Share post:

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ১৯ হাজার ৪০০-র বেশি কর্মীকে দেওয়া হবে ৬৮০০ টাকা করে বোনাস। এই খাতে রাজ্যের খরচ হবে প্রায় ১৩ কোটি টাকারও বেশি। বৃহস্পতিবার নবান্ন সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ভাতা দেওয়ার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় সম্পূর্ণ ব্যয়ভার নিয়েছে রাজ্য। রাজ্য প্রশাসনের মতে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আসল ভরসা এই কর্মীরাই। রাজ্যের ১০ হাজারেরও বেশি সুস্বাস্থ্যকেন্দ্র তাঁদের হাতেই চালিত হয়। উপ-স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র—সর্বত্রই মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ-সুগার মাপা, ডেঙ্গু দমন, মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার—সব দায়িত্ব কাঁধে নেন এঁরা।

শুধু তাই নয়, বড় হাসপাতালগুলিতে অনলাইনে ডাক্তার দেখানো, স্বাস্থ্যইঙ্গিত সহ একাধিক কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য প্রকল্প পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা অপরিসীম।

রাজ্য সরকারের এক শীর্ষ কর্তার কথায়, “এঁদের অবদান ছাড়া গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কল্পনাই করা যায় না। তাই উৎসবের মরশুমে এঁদের পাশে দাঁড়ানোই সরকারের মানবিক দায়িত্ব।” অর্থাৎ, আলো ঝলমলে উৎসবের আগে স্বীকৃতি ও সম্মান পেলেন গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আসল ভরসা—জাতীয় স্বাস্থ্য মিশনের হাজার হাজার কর্মী।

আরও পড়ুন – হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...