Saturday, March 28, 2026

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল, ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সূচি অনুযায়ীই হবে এসএসসি’র শিক্ষক নিয়োগ পরীক্ষা।

বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে মামলার শুনানি হয় এদিন। আদালত পর্যবেক্ষণে জানায়, পরীক্ষার্থীদের নিজেদের প্রস্তুতি নিয়েই বসতে হবে পরীক্ষায়। বিচারপতি সঞ্জয় কুমার মন্তব্য করেন, “প্রয়োজনে সারা রাত জেগে পড়াশোনা করতে হবে, কিন্তু পরীক্ষা পিছবে না।”

শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছে, আগামী সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে আশ্বস্ত করেছেন, নির্দেশ মানা হবে।

শুনানি শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু পরীক্ষার্থী এডমিট কার্ড হাতে পাওয়ার পরও পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করে অযথা চক্রান্ত করেছিল। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।” অর্থাৎ, সব জল্পনার অবসান ঘটিয়ে সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ—এসএসসি নিয়োগ পরীক্ষা সময়মতোই হবে।

আরও পড়ুন –
যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...