Saturday, March 28, 2026

সমব্যথী প্রকল্পে নজির রাজ্যের, চলতি বছরে সুবিধা পেয়েছেন প্রায় ৫ লক্ষ মানুষ 

Date:

Share post:

রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই অন্ত্যেষ্টির খরচ বাবদ চার লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ আর্থিক সাহায্য পেয়েছেন। মোট খরচ হয়েছে ৯৬ কোটিরও বেশি টাকা। প্রকল্প চালুর পর থেকে এখন পর্যন্ত চার কোটিরও বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্তার প্রশ্নের জবাবে এ তথ্য দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী বলেন, সমব্যথীর মতো প্রকল্প সারা দেশে একমাত্র বাংলাতেই চালু রয়েছে। মৃত ব্যক্তির অন্ত্যেষ্টির খরচ বহন করছে সরকার।

এই খাতে বাজেট বাড়ানোর কোনও পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম জানান, ‘‘কেন্দ্রের কাছে রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। দিল্লির বর্তমান সরকারের পতন হলে এবং নতুন সরকার সেই টাকা দিলে, আমরা ভবিষ্যতে এই খাতে বরাদ্দ বাড়ানোর কথা ভাবব।’’

আরও পড়ুন – বিজেপির বাধার চক্রান্ত ব্যর্থ করে ভাষা আন্দোলনে দুর্দান্ত ভাষণ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

Related articles

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...