Saturday, March 21, 2026

আপনারা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, সারারাত উত্তরকন্যায় ছিলাম: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

এর আগে আমফান, ফনী-সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাত জেগে প্রশাসনিক ভবন থেকে নজরদারি চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেপালের অশান্ত পরিস্থিতির সময়ও তার ব্যাতিক্রম হল না। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যা থেকে মঙ্গলবার সারারাত পরিস্থিতির দিকে নজর রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার, জলপাইগুড়িতে (Jalpaiguri) পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই কথা জানান মমতা।

মঙ্গলবার নেপালে (Nepal) গণঅভ্যুত্থানের সময়ই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়িতে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচিকে অংশ নেন মমতা (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই নেপালের প্রসঙ্গ তুলেন মুখ্যমন্ত্রী বলেন, ”আমাদের প্রতিবেশী দেশে সমস্যা হচ্ছে। আমি কাল সারারাত উত্তরকন্যায় ছিলাম। কারণ আমি চাই যাতে কোনওভাবে আমাদের দিকে কোনও সমস্যা হলে, আপনারা যেন নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমাদের প্রশাসন দেখে নিতে পারে।”

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানান, ”নেপাল আমার দেশ নয়। বিদেশ। আমরা এই বিষয়ে কথা বলতে পারি না। ভারত সরকার একমাত্র বলতে পারে। নেপাল আমাদের প্রতিবেশী দেশ। আমরা নেপালকে ভালোবাসি। এখন পরিস্থিতি যা, ভারত সরকার আমাদের বললে একমাত্র আমরা প্রতিক্রিয়া দিতে পারে। নাহলে ভারত সরকারই বিষয়টা দেখবে।”

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...