Friday, April 10, 2026

পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

Date:

Share post:

কাফা নেশনস কাপে ওমানকে হারিয়ে তৃতীয় হয়েছে ভারত (Indian Football Team)। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর খালিদ জামিলের (Khalid Jamil) এটাই ছিল প্রথম টুর্নামেন্ট। মোহনবাগান দল ফুটবলার ছাড়েনি, কিন্তু যারা ছিলেন তাদের নিয়েই সম্মানজনক ফল করেছেন। ফলে খালিদ জামিলের কোচিংয়ে আগামী দিনে ভারতীয় দল আরও উন্নতি করবে বলেই মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ( Manas Bhattacharya) এবং দীপেন্দু বিশ্বাস ( Dipendu Biswas)।

বিদেশী কোচের প্রীতি থেকে সরে এসেছে ফেডারেশন দেশীয় কোচের উপরই আস্থা রেখেছেন। খালিদ কিন্ত বুঝিয়ে দিয়েছেন পুরো দল পেলে তাঁর কোচিংয়ে ভারতীয় দল আরও ভালো খেলতে পারে।

প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বিশ্ব বাংলা সংবাদকে ফোনে জানিয়েছেন, “খালিদ ভারতীয় কোচ  হওয়ায় দেশীয় ফুটবলারদের চেনেন। শুধু আইএসএলের ফুটবলারই নন, আই লিগ এবং কলকাতা লিগের ফুটবলারও ভারতীয় দলে খেলতে পারেন।” একইসঙ্গে দীপেন্দুর সংযোজন, “এই টুর্নামেন্টের জন্য মোহনবাগান ফুটবলার ছাড়েনি এসিএলের ম্যাচ হয়ে গেলে মোহনবাগানের ফুটবলাররাও জাতীয় দলে যোগ দেবে। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে ভারত আরও ভালো খেলবে।”

আরও এক প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ভারতীয় দলের খেলা বিশ্লেষণ করে বলেছেন, “প্রথমেই বলতে হবে খালিদ জামিল কিন্তু পুরো দল পায়নি। মোহনবাগান কিন্তু ফুটবলার ছাড়েনি। ফলে অল্প সময়ের মধ্যেই একটা দলকে গড়েছেন। ফলে বলতেই হবে পরিকল্পনা করেই দলকে খেলিয়েছেন খালিদ। ইরানের কাছে হেরেছে, আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছে। ওমানের বিরুদ্ধে যে খেলাটা খেলেছে তাতে পরিকল্পনার ছাপ ছিল কারণ ও রক্ষণকে মজবুত করেই খেলেছে।  খালিদ চাইনি এমন কোনও ফলাফল হোক যাতে দলের মনোবল ভেঙে যায়। ও ফুটবলারদের উদ্বুদ্ধ করে একটা সম্মানজক ফল করতে পেরেছে।”

একইসঙ্গে মানস ভট্টচার্য জানিয়েছেন, “এর আগে খালিদ ক্লাব ফুটবলে একাধিক ট্রফি জিতেছেন। ফলে ওর অভিজ্ঞতা আছে ভারতীয় ফুটবলারদের নিয়ে, সেটাই কাজে লাগিয়েছে। আমি আশাবাদী খালিদ আগামী দিনে আরও ভালো ফল করবে।”

আরও পড়ুন: জ্বলছে নেপাল, কলকাতায় বসে আত্মীয়দের নিয়ে চিন্তায় শ্যাম থাপা

ভারতের সিনিয়র জাতীয় পুরুষ ফুটবল দল অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে। ভারত এখন কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...