Saturday, April 11, 2026

নেপালে জেল-পালানো ৭ হাজার! আশ্রয় ভারতে, ধরতে তৎপরতা দুই দেশের

Date:

Share post:

বাংলাদেশের পথে রাজনৈতিক পালাবদল করতে গিয়ে নেপালে অরাজক পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার। যার সুযোগ নেয় দুষ্কৃতীরাও। গোটা দেশে একের পর এক জেল খুলে বের করে দেওয়া হয় জেলবন্দিদের (jail inmates)। অন্তত ৭ হাজার বন্দির পালানোর দাবি করেছে নেপাল সেনাবাহিনী। ভারতের সীমান্ত পেরিয়ে আসা জেল পালানো (jail break) বন্দিদের গ্রেফতার করা হল। সেই সঙ্গে কাঠমাণ্ডু (Kathmandu) শহরেও ধরা পড়ল একদল বন্দি।

নেপালের কাঠমাণ্ডু শহরের দিল্লিবাজারসহ (Dillibajar jail) একাধিক জেল ভাঙার ঘটনা ঘটে মঙ্গলবার। সেই পথেই বের করে আনা হয় আরএসপির (RSP) চেয়ারপার্সন রবি লমিছানেকে। এরপর থেকেই ভারতের সীমান্তে সতর্ক পদক্ষেপ নেয় সীমা সুরক্ষা বল। বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) ভারত-নেপাল সীমান্তে সিদ্ধার্থনগর জেলা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে জেল পালানো পাঁচ বন্দি। তাদের গ্রেফতার করে এসএসবি।

আরও পড়ুন: শুধু কমিউনিস্টরাই সৎ: দুর্নীতি নিয়ে বড়াই করা বামেরাই ‘কাঠগড়ায়’ নেপালে

ভারতে গ্রেফতার হওয়া জেল পালানো বন্দিদের তুলে দেওয়া হয় নেপাল প্রশাসনের হাতে। অন্যদিকে একটা বড় সংখ্যায় বন্দি দিল্লিবাজার জেল ভেঙে পালিয়েছিল। বুধবার কাঠমাণ্ডু শহরে নেপাল সেনাবাহিনী তাদের ধরে। সেইসময়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সেই জেল পালানো দুষ্কৃতীরা।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...