Friday, April 10, 2026

ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

Date:

Share post:

‘ভারত রত্ন’ মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়া ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ভারতের এক রূপকার। বর্তমান ভারতে যে বৃহৎ পরিকাঠামোগত গঠন কাজ হয়, তার রূপদানে সেইসময়ে পথিকৃৎ ছিলেন বিশ্বেশ্বরায়া (M Visvesvaraya)। তার জন্মদিবস ১৫ সেপ্টেম্বরকে তাই ভারতে ইঞ্জিনিয়ার্স ডে (Engineers’ Day) হিসাবে পালন করা হয়। দেশের গঠনের এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে চলেছে বর্তমানের বাংলা। তাই ইঞ্জিনিয়ার্স ডে-তে দেশের সেই রূপকারকে শ্রদ্ধা জানালেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এই দিন উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, স্যার এম বিশ্বেশ্বরায়ার (M Visvesvaraya) জন্মবার্ষিকীতে তাঁর অসাধারণ অবদানের কথা মনে করে এই ‘ইঞ্জিনিয়ার দিবসে’ সকল ইঞ্জিনিয়ারদের তাদের দূরদর্শিতা এবং নিষ্ঠার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য গর্বিত।


প্রসঙ্গত, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্কলার বিশ্বেশ্বরায়া ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিলেন। ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর বিশ্বেশ্বরায়া কর্নাটকে জন্মগ্রহণ করেন। মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক হন। এরপর পুণের কলেজ অফ সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যান। ১৫ সেপ্টেম্বর ভারতজুড়ে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় তাঁকে স্মরণ করেই।

আরও পড়ুনঃ যাত্রীদের সঙ্গে লুকোচুরি! ফের একবার সপ্তাহের প্রথম দিন মেট্রো দুর্ভোগ শহরে

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...