Saturday, April 11, 2026

মৌসুমী বায়ুর বিদায়ের পরও ভারী বৃষ্টির সতর্কতা! সকাল থেকেই ভিজল বাংলা

Date:

Share post:

এ যেন ঠিক ছোট গল্প। শেষ হইয়াও হইল না শেষ। এবারের বর্ষা একেবারে সেই রকমই ইনিংস খেলছে। যার জেরে মৌসুমী বায়ু বাংলা থেকে বিদায় নেওয়ার পরও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert) জারি। সপ্তাহ জুড়ে, শনিবার পর্যন্ত বাংলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (forecast) থাকছে।

সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগেই আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির (heavy rain) সতর্কতা জারি করেছিল। সেই সঙ্গে বাকি জেলাগুলিতে রয়েছে হালকা ও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।

একইভাবে মঙ্গল ও বুধবারেও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়ায় এই বৃষ্টি।

আরও পড়ুন: লাদাখে মোদির হিটলারি এজেন্সি প্রয়োগ! রাম স্মরণ করালেন সোনম ওয়াংচু

একইভাবে উত্তরের জেলাগুলিতেও জারি রয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে দুই দিনাজপুর ও মালদহেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...